ফিজিতে শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ০৯:৪৩
 
প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে। 
 
বৃহস্পতিবার এবিসি নিউজজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফিজির রাজধানী সুভা থেকে ২৮৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এর কেন্দ্রস্থল ছিল ভূমি থেকে ১৫.২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর আফটারশক অনুভূত হয় যার মাত্রা ছিল ৫ দশমিক ৭। 
 
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র সুনামি সতর্কতা জারি করলেও পরে তা তুলে নেয়। 
 
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 
 
 
ইত্তেফাক/এএসএস