আগামীকাল ‘ইঙাল আঁধার পালা’

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১০:২২
বছরের শুরুতে আলোচিত ‘ইঙাল আঁধার পালা’ নাটকটি নিয়ে ঢাকায় আসছে মণিপুরী থিয়েটার। আগামীকাল সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হবে।
 
পরদিন ৬ জানুয়ারি সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত নাট্য পার্বণে নাটকটির আরেকটি প্রদর্শনী হবে।
 
একজন মণিপুরী মৃদঙ্গ বাদকের করুণ গল্পকে উপজীব্য করে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। মণিপুরী থিয়েটারের একমাত্র দ্বিভাষিক নাটক এটি।
 
নাটকটিতে অভিনয় করছেন জ্যোতি সিনহা, স্মৃতি সিনহা, উজ্জ্বল সিংহ, সুনীল সিংহ, সুশান্ত সিংহ, অরুণা সিনহা, বিধান সিংহ, শ্যামলী সিনহা, দিপু সিংহ ও সমরজিৎ সিংহ। 
 
সঙ্গীতে রয়েছেন শর্মিলা সিনহা এবং বাদ্যে রয়েছেন বাবুচাঁন সিংহ।
 
ইত্তেফাক/এমএআর