রাজধানীতে ট্রাকচাপায় নিহত ১

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১০:২৫
 
রাজধানী‍র ভাটারায় ট্রাক চাপায় সিরাজুল ইসলাম (২৭) নামে এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন। বুধবার ভোর চার টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় বলে জানা গেছে। তার বাবার নাম শাহজাহান প্রামাণিক।
 
জানা যায়, ভাটারা থানাধীন কোকাকোলায় ঠেলগাড়ি চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৬টায় সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
 
ঢাক‍া মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে