৪ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৭টায় পদাতিক নাট্য সংসদের আয়োজনে ভিন্ন মঞ্চে ২টি মঞ্চনাটকের প্রদর্শনী উপভোগ করা যাবে।
এরমধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পদাতিক নাট্য সংসদের ৩২তম প্রযোজনা ‘জনমাংক’ নাটকের ২১তম প্রদর্শনী হতে যাচ্ছে।
একই সময়ে চিটাগাং আর্টস কমপ্লেক্স আয়োজিত বিস্তার শিল্পোৎসবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে ‘গহনযাত্রা’।
‘জনমাংক’ নাটকটি রচনা করেছেন নাসরীন মুস্তাফা। নির্দেশনা দিয়েছেন মীর মেহেবুব আলম নাহিদ। এখানে অভিনয় করেছেন মসিউর রহমান, শাখাওয়াত হেসেন শিমুল, ওয়ালিদ, জিনিয়া, কামরুল, জনি, ইকরাম, শুভ, সুমন, চমক, লিমন, শরিফ প্রমুখ।
ইত্তেফাক/এমএআর
