ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকবেন হিলারি

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৩:৪৯
 
আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হিলারি ক্লিনটন। এছাড়াও থাকবেন বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ। 
 
হিলারি ও বিল ক্লিনটনের সহযোগীরা জানিয়েছে, হিলারি ক্লিনটন ও তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 
 
সাবেক ফার্স্ট লেডি লরা বুশকে নিয়ে শপথ অনুষ্ঠানে থাকবেন জর্জ ডব্লিউ বুশ।  
 
গত ডিসেম্বরেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছিলেন জিমি কার্টার। 
 
তবে শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারছেন না জর্জ এইচডব্লিউ বুশ। খবর: এএফপি। 
 
ইত্তেফাক/এএসএস