বাবা ছাড়াই মা জোলির সঙ্গে নিউ-ইয়ার উদযাপন সন্তানদের

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১২:১৭
বাবা ব্রাডপিট ছাড়াই শুধু মাকে নিয়েই নতুন বছর উদযাপন করলো আলোচিত ব্রাড-জোলি অর্থাৎ সাবেক ব্রাঞ্জেলিনা দম্পতির ছয় সন্তান। 
 
কলারোডার বরফাচ্ছন্ন এলাকায় নতুন বছর উদযাপন করছে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আর এই মুহূর্তের বেশকিছু ছবি তিনি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। 
 
ছবিতে তাদের আনন্দোৎচ্ছল চেহারা দেখা গেছে। কলারোডার বিভিন্ন এলাকায় তারা ঘুরছেন। সেখানে খাওয়া দাওয়া, স্নো স্পোটর্স স্কেটিংয়ের অনেকগুলো ছবিও রয়েছে।
IMG0
উল্লেখ্য, সুখী দম্পত্তি হিসেবে ব্যাপক আলোচনায় ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। জমজমাট ছিল ছয় সন্তান নিয়ে তাদের পারিবারিক জীবন। মামলা, বিচ্ছেদ শেষে স্ত্রী-সন্তান থেকে আলাদা ব্রাড পিট। গেল বড়দিনে সন্তানদের মাত্র ৪ ঘন্টার জন্য কাছে পান বাবা ব্রাড পিট। 
 
উল্লেখ্য, আদালতে এখনো চলছে ব্রাড-জোলির বিচ্ছেদ মামলা। সবশেষ, আদালতের রায়ে সন্তানরা জোলির কাছেই থাকবে বলে অভিভাবকত্ব পেয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। হিন্দুস্তান টাইমস। 
 
ইত্তেফাক/এমএআর