মাঠে থাকবে বিএনপি: রিজভী

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৩:২১
 
সরকারি দলের সকল প্রকার হুমকি উপেক্ষা করে বিএনপি ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবসের কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
 
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
 
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি দেশব্যাপী যে কর্মসূচি দিয়েছে, যত হুমকি আসুক ক্ষমতাসীনদের পক্ষ থেকে তার পরও মাঠে থাকবে দলের নেতাকর্মীরা। বিএনপি ৭ জানুয়ারির সমাবেশের জন্য সব রকম প্রস্তুতি নিয়েছে।
 
ইত্তেফাক/এএসএস