রাজধানীর গুলশানের ডিএনসিসি কাঁচা ও পাকা মাকের্টের অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপ অপসারণের কাজ করছে ফায়ার সার্ভিস। এর সঙ্গে সিটি করপোরেশনের একটি উদ্ধারকর্মী দল অংশ নিয়েছে।
আজ বুধবার ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, কাঁচা ও পাকা মাকের্টের ধ্বংসস্তূপ অপসারণের সময় ভেতরে থেকে ধোঁয়া রের হচ্ছে। সেখানে পানি দেয়া হচ্ছে।
ক্ষতিগ্রস্ত শতশত ব্যবসায়ীরা ধ্বংসস্তূপের সামনে ভিড় করেছেন। তাদের কীভাবে ক্ষতি পুষিয়ে দেয়া যায়, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি সিটি করপোরেশন।
এদিকে, ডিএনসিসি কাঁচা ও পাকা মার্কেটের সংলগ্ন গুলশান শপিং সেন্টারও বন্ধ রয়েছে। মঙ্গলবার অগ্নিকাণ্ডের পর থেকেই গুলশান শপিং সেন্টারের ব্যবসায়ীরা তাদের মালামাল দোকান থেকে সরিয়ে নিয়েছেন।
ঘটনাস্থলের আশেপাশে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার গভীর রাতে ডিএনসিসি কাঁচা ও পাকা মার্কেটে অগ্নিকাণ্ডে প্রায় ৭০০টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডে কাঁচামাকের্ট সস্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়।
মাকের্টের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, মার্কেট থেকে তাদের সরিয়ে দিতে পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। প্রায় সাড়ে সাত বিঘার জমির উপরে আঠার তলা মার্কেট নির্মাণ করার কথা। এনিয়ে নির্মাণকারী প্রতিষ্ঠান মেট্রোগ্রুপের সঙ্গে দোকান মালিকদের দ্বন্দ্ব চলছে।
ইত্তেফাক/কেকে
