‘ভালোবাসা এমনই হয়’র টাইটেল গান প্রকাশ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৪:২১
আসছে ২৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তানিয়া আহমেদ নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা এমনই হয়’। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি.। 
 
ছবিটির ‘তুমি নদীর জল, আমি পুজার ফুল....’ কথায় ‘ভালোবাসা এমনই হয়’ গানটি ২ জানুয়ারি ইউটিউবে প্রথম গান ছাড়া হয়। প্রকাশের একদিনের মধ্যে দর্শকপ্রিয়তা দাঁড়ায় এক লক্ষেরও অধিক। 
 
গানটির গীতিকার, সুরকার এবং কম্পোজিশন: এস. আই. টুটুল। কন্ঠশিল্পী: এস. আই. টুটুল ও নওমি। এ ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরফান সাজ্জাদ ও বিদ্যা সিনহা মীম। নৃত্য পরিচালনায় মেহরাজ। 
 
ছবিটি সম্পূর্ণ চিত্রায়ন ও নির্মাণ হয়েছে লন্ডনে।
ইত্তেফাক/এমএআর