সায়মন তারিক পরিচালিত ‘ক্রাইম রোড’ গত ২ জানুয়ারি সোমবার সেন্সর বোর্ডে সিনেমাটি জমা দেয়া হয়েছে। এ সিনেমাটি নতুন বছরের প্রথম সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে।
অ্যাকশন ধাঁচের এ সিনেমায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শায়লা সাবি, শাহরিয়াজ, জেফ, বিপাশা কবীর, রুমাই নোভিয়া, শিশির, সাদিয়া আফরিন, সজল, বড়দা মিঠু, অমিত হাসান, মিজু আহমেদ, আহমেদ শরীফসহ অনেকে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর কাকরাইলের ভিসটেক স্টুডিওতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।
সিনেমাটিতে মোট ছয়টি গান রয়েছে। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। কণ্ঠ দিয়েছেন তানজিলা রুমা, প্রতিক হাসান, লেমিস। সংগীত পরিচালক আলী আকরাম শুভ।
ইত্তেফাক/এমএআর
