স্যানিটারি ন্যাপকিন বিক্রি করবেন অক্ষয়!

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৪:৪৬
নতুন বছরের শুরুতেই অক্ষয় কুমার ইনস্টাগ্রামের মাধ্যমে জানালেন, নতুন বছরে তার কী কী ছবি আসছে। সঙ্গে অক্ষয় তার ফ্যানদের আরও বললেন, নতুন বছরেও যেন ফ্যানেরা তাকে বিগত বছরগুলোর মতো সমপরিমাণ ভালোবাসেন।
 
গত বছরে অক্ষয় একের পর এক হিট ছবি দিয়েছেন। বক্স অফিসে সাড়া ফেলেছিল অক্ষয়ের 'এয়ারলিফট'। তবে এ বছরে একেবারে অন্য রূপে আসতে চলেছেন বলিউডের খিলাড়ি।
 
নতুন বছরের শুরুতেই অক্ষয়ের হাতে বেশ কয়েকটা ছবি। তবে সব ছবির মধ্যে অক্ষয়ের বিশেষ ছবি হতে চলেছে আর বাল্কির 'প্যাড ম্যান'। আর এই ছবি অক্ষয়ের বিশেষ হওয়ার কারণই হল টুইঙ্কল খান্না। ছবিটি প্রযোজনা করতে চলেছেন নায়কের স্ত্রী।
 
ছবিটির গল্প তৈরি হয়েছে বাস্তব ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়েই। এক ব্যক্তি নিজেই বাড়িতে তৈরি করেন স্যানিটারি ন্যাপকিন। নারীদের অত্যন্ত দরকারি এই ন্যাপকিনকে সবার কাছে সস্তায় পৌঁছে দিতেই এই কাজ করেছিলেন তিনি।
 
এ রকমই এক গল্পকে নিয়ে টুইঙ্কল খান্নার প্রযোজনায় তৈরি হতে চলেছে প্যাড ম্যান। সেই ছবিরই ফার্স্টলুক ইনস্টাগ্রামে শেয়ার করলেন অক্ষয় কুমার।
 
ইত্তেফাক/এএম