খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৭:৪৬
লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবিতে বুধবার খাগড়াছড়িতে  সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়েছে। সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটির ডাকে জেলায় এ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। 
 
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব জানান, সকালে মানিকছড়ির বাইল্যাছড়ি এলাকায়  চট্রগ্রাম থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনে গুলতি (কানটা) নিক্ষেপ করে গাড়ির কাঁচ ভাঙ্গচুর করে পিকোটাররা। এ ছাড়া সকাল ৭টার দিকে লক্ষীছড়ির মেজরপাড়া এলাকায় গাছের গুড়ি ফেলে পিকেটাররা সড়ক অবরোধ করে রাখে। 
 
গুইমারা থানার ওসি জুবায়রুল হক  জানান  রামগড় বেলায়েত ভুইয়ার বাগানের সামনে সকালে ঢাকা থেকে ছেড়ে আসা  খাগড়াছড়িগামী ঈগল ও সৌদিয়া পরিবহন দুটি কাঁচ ভাঙ্গে পিকেটারা। অবরোধ চলাকালে খাগড়াছড়ি সদরে  কিছু হালকা যান চললে ও জেলায় দুর পাল্লার সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল। 
 
প্রসঙ্গত, রবিবার দিবাগত রাতে লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে অস্ত্রসহ আটক করা হয়। সোমবার আদালতে তোলার পর তাকে কারাগারে পাঠানো হয়।  
 
ইত্তেফাক/ইউবি