রমনা পার্কের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৭:৫২
রমনা পার্কের সৌন্দর্য বর্ধন, ঐতিহ্য সুরক্ষা ও জৈববৈচিত্র সংরক্ষণের কাজ বুধবার থেকে শুরু করা হয়েছে। একটি পয়েনসেটিয়া গাছের চারা লাগিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কাজের উদ্বোধন করেন।
 
এর আগে মন্ত্রী সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিফলক উন্মোচন করেন। এ সময় গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, স্থপতি তুগলক আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
পার্কের কোন এলাকায় কি জাতীয় গাছ লাগানো হবে সে বিষয়ে মন্ত্রীকে সচিত্রভাবে অবহিত করা হয় উদ্বোধনের সময়। কোন গাছ অপসারণ করা হবে এ বিষয়ে জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে বলেও জানানো হয়।
 
জরিপ মোতাবেক অপ্রয়োজনীয় গাছ অপসারণ করে পরিকল্পনা মোতাবেক সুনির্দিষ্ট বৃক্ষরোপণ, উন্মুক্ত স্থান নির্ধারণ, প্রতিটি গাছের ইতিহাসসহ পরিচিতি ফলক লাগানো এবং অপ্রয়োজনীয় স্থাপনা অপসারণ করা হবে বলে জানানো হয়। -বাসস।
 
ইত্তেফাক/এসএস