৫০ বছর বয়সে প্রথম সন্তানের মা হলেন মার্কিন পপতারকা জ্যানেট জ্যাকসন। আর সদ্য জন্ম নেয়া ছেলে সন্তানকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত জ্যানেট ও তার স্বামী কাতারের ব্যবসায়ী স্বামী উইসাম আল মানা।
জ্যানেট ও তার স্বামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেয়া এক বিবৃতিতে একটি পুত্র সন্তান জন্মের কথা ঘোষণা করা হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে এইসা আল মানা।
জ্যানেট মা হতে চলেছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিলো গত এপ্রিলে যখন তিনি তার পূর্বনির্ধারিত প্রোগ্রাম বাতিল করেন। পপতারকা মাইকেল জ্যাকসনের ছোট বোন জ্যানেট জ্যাকসন নয় ভাইবোনের মধ্যে সবার ছোট।
সাতবার গ্রামি অ্যাওয়ার্ড উইনার জ্যানেট জ্যাকসনের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮২ সালে। এখন পর্যন্ত ১১টি অ্যালবাম প্রকাশ করেছেন জনপ্রিয় এই সঙ্গীত তারকা।
২০১২ সালে তিনি কাতারের ধনাঢ্য ব্যবসায়ী উইশাম আল মানাকের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। জ্যানেটের এটি তৃতীয় বিয়ে।
ইত্তেফাক/এসএস
