বিশ্বের আলোচিত তারকাদের তালিকায় টেইলর

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১০:১০
বিগত বছরটা টেইলর সুইফটের ভালো-মন্দের মধ্য দিয়েই কেটেছে। কিন্তু বছর শেষে খবরটি যেন সবকিছুকেই পাল্টে দিয়েছে। কিছুদিন আগে বিশ্বের সবচেয়ে আলোচিত তারকাদের তালিকা প্রকাশ করা হয়। যেখানে আট নম্বর অবস্থানে আছেন তিনি।
 
গতবছরের শুরুতেই সুইফট আলোচনায় ছিলেন তার বিয়ে নিয়ে। তার সম্পর্কের বিষয়টি বাগদান পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত বিয়ের আগেই তার প্রেমিকের প্রাক্তন প্রেমিকার কারণে বিয়েটা ভেঙে যায়। এরপর তিনি মনযোগী হয়ে ওঠেন তার ক্যারিয়ার নিয়ে। সেখানেও এক  বড় সাফল্য অর্জন করেন তিনি। 
 
এর কিছুদিন পরই আবারো নতুন প্রেমের গুঞ্জন ওঠে তাকে নিয়ে। তবে এসব সম্পর্কের বিষয় কখনোই তার ক্যারিয়ারে নেতিবাচক কোনো প্রভাব ফেলেনি। বিষয়টি বলেন সুইফট নিজেই।
 
তিনি বলেন, ‘২০১৬ ছিল আমার জন্য স্মরণীয় একটি বছর। অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমি গেলেও তা কাউকে বুঝতে দিইনি। সম্পর্ক বা বিয়ে নিয়ে অনেক নেতিবাচক খবরও ছাপা হয়েছে। কিন্তু এসব আমার ক্যারিয়ারে কখনো প্রভাব ফেলেনি। আমি চাই আমার কাজগুলো সবসময় প্রকাশ্যে আসুক।’
 
ইত্তেফাক/এমএআর