চলতি সময়ে ‘ভুবন মাঝি’ ছবিটি নিয়েই ব্যস্ত আছেন অভিনেতা মাজনুন মিজান। ভিন্নধারার প্রচারণাও শুরু করেছে ‘ভুবন মাঝি’ দল।
এ প্রসঙ্গে মিজান বলেন, ‘আমরা দর্শকদের কাছে গিয়ে এই প্রচারণা করছি। আমরা সবাই দেশকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসার বিষয়টি আমরা শেষ কবে অনুভব করেছি। শেষ কবে ভেবেছি লাল-সবুজের এই পতাকাটা আমার। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। ভুবন মাঝি মুক্তিযুদ্ধের ভিন্ন গল্প।
সরাসরি মুক্তিযুদ্ধের সময় থেকে এই গল্পটি শুরু হয়নি। বর্তমান প্রেক্ষাপট থেকে একটি গল্প এগুতে এগুতে ১৯৭১ সালে গল্পটি চলে যায়। আমি বিশ্বাস করি ছবিটি দেখে সবার মাঝে একবারের জন্য হলেও দেশপ্রেম জেগে উঠবে।’
এদিকে ছবিটি খুব শিগগিরই মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে।
ইত্তেফাক/এমএআর
