জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের নতুন ধারাবাহিক নাটক ‘ল্যাম্প পোস্টে’ নতুন লুকে দেখা গেল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে।
মোশাররফের একটা দাঁত নেই, ফ্যালফ্যাল করে হাসছেন, মাথায় টুপি, গলায় রঙিন মাফলার, গায়ে জ্যাকেট। মুখভরা কালার করা লালচে দাড়ি।
গতকাল ৪ জানুয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় এ অভিনেতার নতুন লুকের এমন দুটি ছবি পোস্ট করেছেন নির্মাতা সাগর জাহান।
তিনি জানান, নতুন সিরিয়াল ল্যাম্প পোস্ট.. শুটিং শুরু হয়েছে।
পূবাইলে গতকাল থেকে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। এমন সাজ নিয়েই অভিনয় করছেন মোশাররফ করিম।
এখানে আরো অভিনয় করছেন কচি খন্দকার, মারজুক রাসেল, মামুনুর রশিদ, রহমত আলী, তারিন, বাঁধন, জুঁই করিম, সাবিলা নূর ও মনিরা মিঠু।
ইত্তেফাক/এমএআর
