আরফান নিশো ও মেহজাবিন অভিনয় করলেন আপেল মাহমুদের রচনায় ও মোহন আহমেদের পরিচালনায় নতুন নাটক ‘স্টোরি’তে।
নাটকটিতে আরো অভিনয় করেছেন উম্মে আদিবা, গিয়াস উদ্দিন আহমেদ নান্নু, রাতুল তালুকদার, রনি ইসলাম, সবুজ, নাহিদ মাহমুদ, রাসেল খান, মীমু শারিয়া, রকি।
নাটকটির গল্পে দেখা যায়, হাসপাতালের কেবিনে কয়েকজন ছেলেমেয়ে দাঁড়ানো। বেডে একজনের লাশ চাদর দিয়ে ঢাকা। এরপর একটি ছেলে কেবিনে আসে। ছেলেটা লাশের চাদরটা সরিয়ে মুখটা দেখে। তারপর সবাই ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে পার্টিতে অনেক ছেলেমেয়ে নাচতে থাকে।
একটি ছেলে ক্যামেরা নিয়ে সবার ছবি তুলে। ছেলেটার নাম নিশো যাকে নিয়ে পুরো গল্পটা। নিশো সবার ছবি তুলছে এমন সময় তার ক্যামেরায় ধরা পড়ে এক পরীর মতো মেয়ের মুখ। এরপর থেকে নিশো খুঁজতে থাকে সেই মেয়েটিকে।
শিগগিরই নাটকটি প্রচার হবে একটি বেসরকারি চ্যানেলে।
ইত্তেফাক/এমএআর
