মেক্সিকোয় বন্দুকধারীদের হামলায় নিহত ৬

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১২:১৬
 
মেক্সিকোর আকাপুলকোর একটি খোলা বাজারে বুধবার দিনের বেলায় বন্দুকধারীদের হামলায় ছয় জন নিহত হয়েছে।
 
গুয়েরেরো রাজ্যের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র রবার্তো আলবেরাজ এক বিবৃতিতে বলেন, অন্তত তিনজন বন্দুকধারী বাজারে প্রবেশ করে ‘কোন কথা না বলেই’ কয়েকজন মানুষকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে।
 
এতে ঘটনাস্থলেই দুই পুরুষ ও দুই নারী নিহত এবং গুরুতর আহতাবস্থায় অপর এক নারী ও পুরুষকে হাসপাতালে পাঠানোর পর উভয়ে মারা যায়। আকাপুলকোর অন্যতম বিপজ্জনক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
 
ইত্তেফাক/আরএ