নির্মাতা, বাবা রাকেশ রোশন যতই ‘কাবিল’এর সঙ্গে একই দিনে ‘রইস’এর মুক্তি নিয়ে আপত্তি তুলুন, হৃতিক রোশন কিন্তু এক্কেবারে মাথা ঠান্ডা। ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘কাবিল’ আর ‘রইস’। অর্থাৎ বক্স অফিসে দুই সুপারস্টার শাহরুখ খান আর হৃতিক রোশন মুখোমুখি।
কে কাকে বাণিজ্যে মাত দেবেন, তা নিয়ে মিডিয়ায় চুলচেরা বিশ্লেষণ চলছে। দুইপক্ষই প্রচারটা ভালমতো চালাচ্ছে। যদিও মিডিয়ার বিচারে লড়াইয়ে শাহরুখ খানিকটা এগিয়ে।
অন্যদিকে, হৃতিক কিন্তু একেবারেই চাপ নিতে নারাজ। বলছেন, আমি ‘রইস’ আর ‘কাবিল’এর প্রতিযোগিতা ইতিবাচকভাবে নিতে চাই। আমরা দু’জনেই নিজেদের সেরাটা দিয়েছি। দু’টো ছবিই নিজেদের মতো করে ব্যবসা করবে।
তবে এই প্রতিযোগিতায় শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্কে কোনও ছাপ পড়বে না বলে জানিয়েছেন হৃতিক। খবর এবেলা।
ইত্তেফাক/এমএআর
