মাত্র ৩ বছরের ফুলের মতো শিশু তাবাসসুম সাফাইয়া অরিপ্রাকে লড়তে হচ্ছে ব্লাড ক্যান্সারের সঙ্গে। বড় বোনের মৃত্যুর পর সেই পথেই থাকা অরিপ্রাকে বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকার চিকিত্সা। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা বাবা জাহাঙ্গীরের পক্ষে এই বড় অংকের টাকা জোগান দেয়া সম্ভব না।
অ্যাপোলো হাসপাতালের হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহের তত্ত্ববধানে অরিপ্রার চিকিত্সা চলছে। চিকিত্সকরা জানিয়েছেন, সে acute lymphoblastic leukemia- CNS negative রোগে আক্রান্ত। ব্যয়বহুল হলেও প্রাথমিক অবস্থায় এ রোগ ধরা পড়লে শিশুদের ক্ষেত্রে ৯০ থেকে ৯৫ শতাংশ রোগীই সুস্থ হয়ে ওঠে। অন্যান্যদের ক্ষেত্রে ৮০ থেকে ৮৫ শতাংশ।
মোট ২ বছর অরিপ্রার চিকিৎসা চালাতে হবে। প্রথম পাঁচ মাসেই খরচ পড়বে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা জাহাঙ্গীর আলমের পক্ষে চিকিৎসার ব্যয়ভাব বহন করা প্রায় অসম্ভব।
এছাড়া বড় মেয়ের চিকিৎসা করাতে গিয়ে প্রায় ন্বিঃস হয়ে গেছেন জাহাঙ্গীর আলম। এ অবস্থায় নিজের একমাত্র সন্তানকে বাঁচাতে সমাজের হৃদয়বান বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা: Name : Md Jahangir Alom, Branch, Basuhandhara ,Brac bank a/c 1521203582169001
Name : Md Jahangir Alom , Branch Banani ,City bank Account No:2101494660001
বিকাশ : 01712544098 (পারসোনাল-জাহাঙ্গীর আলম)
