‘হ্যাপিনেস’ নাটকে মাহমুদা আক্তার নিশা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৮:৪৪
আরটিভিতে আজ বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে নাটক ‘হ্যাপিনেস’। আসাদুজ্জামান সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। এতে ‘ন্যান্সি’নামে সর্বস্ব হারানো ও রেপড হওয়া এক নারীর চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী মাহমুদা আক্তার নিশা। 
 
এ বিষয়ে তিনি বলেন, ‘নাটকটিতে আমার চরিত্রের নাম ন্যান্সি, যার ১১ বছর বয়সে বাবা-মা মারা যায়। চাচার কাছে বেড়ে উঠি। বড় হয়ে বুঝতে পারি চাচা সম্পত্তির লোভে আমাকে আশ্রয় দিয়েছে। এক সময় চাচার আধ-পাগল ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেয়ার চেষ্টা করা হয়। এর মধ্যে অন্য একটি ছেলের সঙ্গে আমার প্রেম হয়, এরপর বিয়ে। কিন্তু বিয়ের পর আমার স্বামী ২৫ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়ে তা বিক্রি করে আমেরিকা চলে যায়। এরপর দুবৃত্তরা আমাকে রেপড করে রাস্তায় হাত-পা, চোখ, মুখ বেঁধে ফেলে রেখে যায়।’ 
 
নাটকে অভিনয় সম্পর্কে নিশা আরো জানান, ‘আমি কেমন অভিনয় করেছি জানিনা, তবে এটা বলতে পারি এখানে আমি কোন গ্লিসারিন ব্যবহার করিনি। নাটকটিতে আরো অভিনয় করেছেন অপূর্ব, সানজিদা প্রীতি, আজিজুর রহমান আজাদ, ফখরুল বাসার মাসুম, মিলি বাসার প্রমুখ।’
 
ইত্তেফাক/ইউবি