আবুল কাশেমের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৬:২৪
রাজশাহীর বাঘা উপজেলার বিশিষ্ট সমাজসেবক আলহাজ আবুল কাশেমের মৃত্যুবাষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারো দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুমা নিজ গ্রাম আমোদপুর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে আটটায় আবুল কাশেম ট্রাস্টের পক্ষ থেকে শীতার্থদের মাঝে ৩০০ কম্বল বিতরণ করা হয়।
 
ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ শামসুল হক রাজুর সভাপতিত্বে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাশেমের মেজ ছেলে ও  ট্রাস্টের সাধারণ সম্পাদ কামরুল হাসান, ছোট ছেলে ও ট্রাস্টের কোষাধাক্ষ নুরুজ্জামান, নাতি মোরশেদ হাসিব, শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক আপেল মাহামুদ, আলী আকবর, আকছেদ আলী ও পরিবারের অন্যান্য সদস্যরা।
 
অন্যদিকে সকাল সাড়ে নয়টা থেকে আমোদপুর জামে মসজিদে মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরান খতম ও বাদ জুমা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
 

ইত্তেফাক/এএম।