সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহার করতে শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। দেশটির সেনাপ্রধান জানান, এয়ারক্র্যাফট ক্যারিয়ার সবার আগে দেশত্যাগ করবে।
ভ্যালিরি গিরাসিমোভ বলেন, রাশিয়ার বিমান ও কিছু যুদ্ধজাহাজ প্রথমবারের মতো সিরিয়া থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত অনুযায়ীই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে।
ডিসেম্বরে সিরিয়ার সরকার ও বিরোধী দলের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির অধীনে সৈন্য প্রত্যাহার করার কথা জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।
বার্তা সংস্থা এএফপি জানায়, এখনো সিরিয়া পর্যাপ্ত শক্তিশালী বিমান রয়েছে। ২৯ ডিসেম্বর প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা অনুযায়ীই সৈন্য সরাতে শুরু করেছে।
রাশিয়া, তুরস্ক ও ইরান একটি শান্তি আলোচনার দিকে অগ্রসর হতে চাচ্ছে। বিবিসি
ইত্তেফাক/এমএইচ
