ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে শুক্রবার রাতে ঘণ্টাব্যাপী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সেতু কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আছাবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় সাময়িকের জন্য বন্ধ করেছে সেতু কর্র্তৃপক্ষ। রাত ১০টা থেকে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পর আবার সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। ততক্ষণে মহাসড়কে শতশত গাড়ি আটকা পড়ে সেতুর উভয় পাশে। এছাড়া ঘন কুয়াশায় পরিবহনগুলো ধীরগতির কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
এদিকে সকালে মির্জাপুরে মহাসড়কে কয়েকটি ট্রাক বিকল ও একটি যাত্রীবাহী বাস খাদে পরে যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে দৌলদিয়া-পাটুরিয়া ঘাট বন্ধ থাকায় পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতু হয়ে দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলে যাচ্ছে। ফলে এ রুটে যানবাহনের চাপ বেড়েছে।
ইত্তেফাক/কেকে
