শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১০:৪৩
 
ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল করতে পারছে না। 
 
এই দীর্ঘ সময় ধরে যানবাহনসহ সাতটি ফেরি মাঝ পদ্মায় আটকে পড়েছে। দুই তীরে আটকা পড়েছে পাঁচ শতাধিক যানবাহন।  
 
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার গিয়াস উদ্দিন পাটুয়ারী জানান, হঠাৎ কুয়াশায় ঢাকা পড়ে ফেরি রুট। বয়া ও বাতি কিছুই দেখা যাচ্ছে না। দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। টানা কয়েক দিনের কুয়াশায় এই রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে একদিকে যেমন জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।
 
 
ইত্তেফাক/কেকে