সম্প্রতি রাজধানীর ৩০০ ফিট কাঞ্চন ব্রীজ, রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবর চন্ডিতলা পুলক শুটিং ইউনিটে শুরু হয়েছে ‘হাতি বনাব পিঁপড়া’ নামের একটি নাটকের শ্যুটিং। নাটকটি রচনা করেছেন মোহাম্মদ শামীম ও পরিচালনা করছেন রাশেদ শামীম।
নাটকটির গল্পে দেখা যাবে, ইন্তেখাব দিনার ও ঈশানা একই গ্রামের বাসিন্দা। দুইজনই একে অপরকে পছন্দ করেন। অন্যদিকে ঈশানার বান্ধবী জারাও ইস্তেখাব দিনারকেও মনে মনে পছন্দ করতে থাকে।
আবার ওই গ্রামে বসবাস করেন সুমন পাটোয়ারীও। তিনিও ঈশানাকে ভালবাসে। কিন্তু ঈশানার বাবা সুমনকে পছন্দ না করাই তা কোন ভাবেই তা মেনে নারাজ। পরে ইন্তেকাব দিনার ও ঈশানার বাবা বুদ্ধি করে এলাকায় কুস্তি খেলার আয়োজন করে।
আর ঘোষনা দেয় যে কুস্তি খেলায় জিতবে তারই সাথে ঈশানার বিয়ে দিবে। জারা নামের মেয়েটি চায় পাটোয়ারী ইস্তেখাব দিনারকে হারিয়ে ঈশানাকে বিয়ে করুক তাইলে জারা দিনারকে পাবে। এভাবে নাটকটির গল্প সাজানো হয়েছে।
নাটকটি শিগগিরই দেখা যাবে চ্যানেল আই'য়ের পর্দায়। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সফিক খান দিলুসহ অনেকে।
ইত্তেফাক/এমএআর
