আনুশকার তীব্র নিন্দা!

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১০:২৭
আনুশকা শর্মা এবারে টুইটারে বেঙ্গালুরুর গণশ্লীলতাহানির  নিন্দা করলেন। ঘটনায় অভিযুক্তরাই শুধু নয়, প্রত্যক্ষদর্শীদেরও সমানভাবে দায়ি করেছেন অনুশকা শর্মা। ঘটনার তীব্র নিন্দা করে তিনি পোস্টটিতে লিখেছেন, ‘মহিলারা ভিড়ের মধ্যে শ্লীলতাহানির শিকার হন। আর কিছু লোক সাহায্যের হাত না বাড়িয়ে নীরব দর্শকের মতো দেখেন। বুদ্ধিহীন লোকজন উল্টো মহিলাদের পোশাকের ওপর মন্তব্য করেন।’
 
তিনি সঙ্গে এ-ও বলেন যে, রাতে বেরিয়ে কোনো মহিলার শ্লীলতাহানি হলে তার দিকেই আঙুল ওঠে। আর এ ধরনের মন্তব্য জায়গা পায় সমাজের কিছু প্রভাবশালী মানুষের জন্য।’
 
অনুশকা আরো বলেন, ‘নিজের ছেলেকে নিজের প্রতি গুরুত্ব দিতে বারণ করে বরং মহিলাদের সম্মান করতে শেখান। সারা দুনিয়াই আপনার ছেলেকে এমনিতেই গুরুত্ব দেবে। তাই নিজের ছেলেকে পশুতে পরিণত হওয়ার হাত থেকে বাঁচান।’
 
সেলিব্রেটি মহল একের পর এক নিন্দা করছেন বেঙ্গালুরুর ঘটনা ঘটার পর। এখন দেখার বিষয় সমাজের মানুষ এদের বক্তব্যে কতটা প্রভাবিত হন।
 
ইত্তেফাক/এমএআর