দীর্ঘদিন পর টিভি ইন্টারভিউতে আমিনুল ইসলাম বুলবুল

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১০:৩৪
বাংলাভিশনের ‘আমার আমি’তে আজকের পর্বে অতিথি ক্রিকেট তারকা আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন ক্রিকেটের বিভিন্ন বিষয়সহ বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে।
 
এছাড়া আরো বলেছেন ব্যক্তিজীবনের গল্প, নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা। 
 
রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় ‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।
 
আজকের পর্ব নিয়ে প্রযোজক সাজ্জাদ হুসাইন বলেন, ‘বুলবুল ভাই এমনিতেই স্বল্পভাষী। তবে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের তার প্রতি কৌতুহল অনেক। একজন কমপ্লিট জেন্টলম্যান হিসেবে তার সাক্ষাৎকারটি দর্শকরা উপভোগ করবেন আজ।’
 
ইত্তেফাক/এমএআর