‘নতুন বছরে চমক আছে নিশ্চয়ই, তবে তা প্রচলিত ধারায় নয়!’

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১০:৪২
দেশের কিংবদন্তী রকস্টার শাফিন আহমেদের কাছে গতবছরের খসড়ার কথা তুলতেই তিনি বলেন, ‘মাইলসের শ্রোতারা এক ধরনের স্ট্যান্ডার্ড সবসময় আশা করে। তাই আমরা আমাদের ক্রেজি ফ্যানদের প্রতি যথেষ্ঠ শ্রদ্ধাশীল। না হলে গতবছর কানাডা, অস্ট্রেলিয়ার সবগুলো শোতে হাউজফুল হয়ে টিকেট না পাওয়া বাংলাদেশি যেকোনো মিউজিশিয়ানদের জন্য একটি বিরল ঘটনা। এখন ডিজিটাল অস্থিরতায় হয়তো অনেককিছুর ওঠানামা হচ্ছে। কারণ এখন সঙ্গীত মাধ্যমের একটি ক্রান্তিকাল যাচ্ছে। তাই এ নিয়ে অস্থিরতা বা আক্ষেপ করার কোনো মানে নেই।’
 
নতুন বছরের কার্যক্রম প্রসঙ্গে শাফিন বলেন, ‘আমরা আমাদের নতুন রেকর্ড আনছি, তবে একটু ভিন্নভাবে। যে আইডিয়ার কথা এখনই বলতে চাই না। তবে তা মাইলস শ্রোতাদের জন্য অন্যতম একটি খবর হয়ে থাকবে এ বছর।’
 
ইত্তেফাক/এমএআর