শনিবার ভোর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের প্রতিটি গেটে পুলিশ ও র্যাব সদস্যরা অবস্থান নিয়ে বসে আছেন। কাউকেই ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। প্রাতঃভ্রমণকারীরা উদ্যানে প্রবেশের চেষ্টা করে বাধার সম্মুখীন হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান, আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছে বিএনপি। এখন পর্যন্ত অনুমতি পায়নি দলটি। সোহরাওয়ার্দী উদ্যান রাষ্ট্রীয় গুরত্বপূর্ণ স্থান। বিএনপির নেতাকর্মীরা যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য উদ্যানে আগামী দুই-তিনদিন কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।
এদিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ উদ্যানে প্রবেশ বন্ধ করে দেয়ায় প্রতিদিন এ উদ্যানে প্রাতঃভ্রমণ করতে আসা বিভিন্ন বয়সের অসংখ্য নারী ও পুরুষও ভেতরে প্রবেশ করতে পারেননি। অপেক্ষাকৃত বয়োবৃদ্ধরা কিছুক্ষণ হাঁটাহাঁটির জন্য ভেতরে প্রবেশ করতে পুলিশকে অনুরোধ জানিয়েও অনুমতি পেতে ব্যর্থ হন।
ইত্তেফাক/এএসএস
