একসঙ্গে বলিউড নবাব সাইফ আলি খান, কঙ্গনা রানাউত এবং শাহিদ কাপূর। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে এই তিন তারকার ‘রঙ্গুন’ ছবির ট্রেলর। আর তাতেই পরিচালক বিশাল ভরদ্বাজের ম্যাজিকে মুগ্ধ দর্শক।
সিনেমাটির প্রেক্ষাপট ১৯৪০। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মিস জুলিয়া রুপের কঙ্গনা এক নামজাদা অভিনেত্রী। সাইফ রয়েছেন প্রযোজকের ভূমিকায়। সৈন্যদের উৎসাহ দিতে বর্মা পাঠানো হয় জুলিয়াকে। সেখানেই তিনি নবাব মালিক অর্থাৎ শাহিদ কাপূরের দেখা পান। নবাব পেশায় সৈনিক।
কিন্তু সে সময় জুলিয়ার নিরাপত্তার ভার ছিল তাঁর ওপর। সে সময়ই নবাবের প্রেমে পড়েন জুলিয়া। শুরু হয় ত্রিভুজ প্রেম।
এই ছবিতে অভিনেত্রী কঙ্গনাকে নতুনভাবে চেনা যাবে। সাইফ ও শাহিদের পরিণত অভিনয় অবশ্যই ছবির অন্যতম সম্পদ।
সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।
ইত্তেফাক/এমএআর
