বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের একটি ভবনের নিচতলায় আগুন লেগেছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানান ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
ইত্তেফাক/কেকে
