আগামীকাল নকীব খানের ‘টিউনস অব দ্য ওয়ার্ল্ড’

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৩:৪০
গুণী সঙ্গীতজ্ঞ নকীব খান। গানের পাশাপাশি উপস্থাপনার পরিচয়ে তাকে দেখেছেন ভক্তরা। ‘টিউনস অব দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে নতুন মিউজিক্যাল অনুষ্ঠান উপস্থাপনা করছেন রেনেসাঁ ব্যান্ডের নকীব খান।
 
বিশ্বে সংগীতে রয়েছে মহা ভান্ডার। রয়েছে নানান প্যাটার্ন, নানান ঘরানা। কখনো পাশ্চাত্য থেকে সুর বাতাসে ভেসে এসেছে প্রাচ্যে আবার কখনো তার উল্টোটা। তেমনি কিছু টিউন নিয়ে আয়োজন করা হয় এই মিউজিক্যাল জার্নি টিউনস অফ দ্যা ওয়ার্ল্ড।
 
অনুষ্ঠানটির প্রযোজনায় এস আলি সোহেল। আর উপস্থাপনায় থাকবেন সঙ্গীত শিল্পী নকীব খান। প্রচারিত হবে আগামীকাল রাত ৮টায় বৈশাখী টিভির পর্দায়। 
 
ইত্তেফাক/এমএআর