ভারতীয় কিংবদন্তি শিল্পী ওস্তাদ ফতেহ আলী খান মারা গেছেন। গেল ৫ জানুয়ারি বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে মারা গেলেন এই প্রখ্যাত ব্যক্তিত্ব।
সম্প্রতি ফুসফুসজনিত অসুখে তিনি পাকিস্তানের হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। তার ভাতিজা শিল্পী শাফাকাত আমানত আলী ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি ইসলামাবাদের হাসপাতালেই শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।
ওস্তাদ ফতেহ আলী খান ১৯৩৫ সালে ভারতের পাতিয়ালায় জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সেই পাতিয়ালার মহারাজার দরবারের গায়ক হিসেবে নির্বাচিত হন। খবর টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/এমএআর
