জঙ্গি মারজান ও সাদ্দামের শরীরে একাধিক গুলির চিহ্ন

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৪:৩৫
 
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত জঙ্গি নুরুল ইসলাম মারজান ও তার সহযোগী সাদ্দাম হোসেনের  শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 
 
ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, ঐ দুই জঙ্গির শরীরের একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। সাদ্দামে শরীর থেকে তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।
 
তিনি আরো জানান, লাশ দুইটির ভিসেরা, ডিএনএ ও মাসল টিস্যু সংগ্রহ করা হয়েছে। এছাড়া রক্ত ও ইউরিন পরীক্ষার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে । 
 
বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধে বধ্যভূমিতে প্রবেশমুখে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম মারজান ও তার সহযোগী সাদ্দাম হোসেন নিহত হন। 
 
ইত্তেফাক/এএসএস