কালীগঞ্জ পৌর ভূমি অফিস উদ্বোধন

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৭:২১
গাজীপুরের কালীগঞ্জে পৌর ভূমি অফিস উদ্বোধন করা হয়েছে। 
 
শনিবার দুপুরে উপজেলার পৌর এলাকার দড়িসোম গ্রাম সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে এ ভূমি অফিসের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। 
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমার, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. মাসুদুল আলম ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিুপ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহআলম দেওয়ান, যুবলীগ সভাপতি মো. বাদল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 
ইত্তেফাক/ইউবি