জামালপুর পৌরসভার নাওভাঙ্গা চরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নবীন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে জামালপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নবীন শেরপুর সদর উপজেলার দিকপাড়া গ্রামের হাতেম আলী ফকিরের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে নবীন জামালপুর পৌর শহরের ব্রহ্মপুত্র নদের চরে নাওভাঙ্গা এলাকায় গরু চুরির উদ্দেশ্যে আসে। এ সময় গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে চোর নবীনকে ধরে পিটুনি দেয়। গুরুতর আহত তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়।
জামালপুর সদর থানার ওসি মো.নাছিমুল ইসলাম জানান, নবীনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি চুরি ও ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
