চিকিৎসাধীন দুই সিটি মেয়রের পাশে মির্জা ফখরুল

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৮:০৬
গাজীপুর ও সিলেট সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র আব্দুল মান্নান ও আরিফুল হক চৌধুরীকে রাজধানীর ইউনাইডেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
শনিবার বেলা ১২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল তাদের দেখতে হাসপাতালে যান। এসময় তারা তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। তাদের পাশে কিছু সময় কাটান।
 
প্রসঙ্গত, গত বছরের ১৯ আগস্ট গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়। রাজনৈতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় চার্জশিটভুক্ত হওয়ায় পর গত বছরের ৭ জানুয়ারি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। 
 
ইত্তেফাক/এমআই