ইরানে কুকুরকে বাঁচিয়ে জাতীয় বীর হলেন সৈনিক

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৯:৪৪
ইরান শিয়া প্রধান দেশ হিসেবে পরিচিত হলেও সুন্নি সৈনিক মোহাম্মদ বখতার জাতীয় বীর হিসেবে পরিচিত লাভ করেছে। একটি কুকুর মাইনফিল্ডে আটকা পড়ায় কুকুরটিকে উদ্ধার করে সারা ইরান জুড়ে সাহসী হিসেবে স্বীকৃত এবং প্রশংসার পাত্র হয়েছেন।  
 
মোহাম্মদ বখতার কুকুরটিকে উদ্ধার করার জন্য নিজের একটি পা হারিয়েছেন । গত শুক্রবার মোহাম্মদ বখতার টুইট বার্তায় দেওয়া এ ঘটনা সারা ইরান জুড়ে সবচেয়ে আলোচিত হয়েছে ফলে অনেকে তাকে হাসপাতালে দেখার জন্য ভিড় জমিয়েছে  এবং শিশু-কিশোররা তার জন্য ফুলেল শুভেচ্ছা দিয়েছে। প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর কুকুরটি একটি গোলাবারুদের নিকটে যায় এবং কুকুরটি কাটাতারের বেড়া পার হওয়ার চেষ্টা করে এবং তার অদূরেই ছিল একটি মাইনফিল্ড । মোহাম্মদ বখতার কুকুরটিকে উদ্ধারের জন্য এগিয়ে যান ফলে গোলাবারুদের বিস্ফোরণে তার ডান  পা হারায় । 
 
উল্লেখ্য,মোহাম্মদ বখতার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চল শহরের একটি হাসপাতালে ভর্তি হন এবং ডাক্তার তাবরীজ তার পা জোড়া দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। আলজাজিরায় দেওয়া সাক্ষাতকারে বখতার বলেন , ‘আমি দায়িত্ব পালনের জন্য সেখানে দাড়িয়ে ছিলাম আমি একটা কুকুরের আর্তনাদ শুনতে পেয়ে এগিয়ে যায় এবং কুকুরটিকে উদ্ধার করি এবং কুকুরটি উদ্ধার করতে পেরে আমি গর্বিত ।’ আলজাজিরা।
 
ইত্তেফাক/এসএসএ