“বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায়” আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া এ বক্তব্যের প্রমাণ চাইলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসে আছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আপনাদের ক্ষমতায় বসিয়েছে।
শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফ বলেছেন, ‘উর্দি পরা কেউ বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসাবে না’। আমি তার এই বক্তব্যের উত্তরে বলবো- এখন র্যাব, পুলিশ ও অদৃশ্য ক্ষমতার জোরে আপনারা ক্ষমতা টিকিয়ে রেখেছেন। আজ দেশে গণতন্ত্রের লেশ মাত্র নেই। কেড়ে নেয়া হয়েছে মানুষের সকল স্বাধীনতা। গণমাধ্যমের মাধ্যমে স্বাধীনতা থেকে শুরু করে মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়েছে। বিরোধীদলের গণতান্ত্রিক অধিকার সভা–সমাবেশ করার অধিকার ও নিয়মতান্ত্রিক প্রতিবাদের ভাষাটুকুও আজ কেড়ে নিয়েছে ভোটারবিহীন সরকার।
ইত্তেফাক/এমআই
