সরকারের আট বছরের উন্নয়ন তৎপরতা খুলনা অঞ্চলের মানুষকে অবহিত করার জন্য সোমবার থেকে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হচ্ছে।
স্থানীয় সার্কিট হাউজ ময়দানে একশ স্টল স্থাপনের কাজ চূড়ান্ত হয়েছে। খুলনা জেলা প্রশাসন এ মেলার আয়োজন করছে। মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে সোমবার বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধন ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের অভিমত জানবেন।
শনিবার বেলা সাড়ে ১২টায় সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেলার উদ্বোধনী দিন সোমবার সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড় থেকে শোভাযাত্রা বের হবে। সার্কিট হাউজ ময়দানে উন্নয়ন মেলায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়নণ চন্দ্র চন্দ, স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
ইত্তেফাক/ইউবি
