শুধু অধিনায়ক হিসেবেই নয় ভারতীয় ক্রিকেট দলে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ত্রাণকর্তা ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এই কথাটিই জানালেন তার উত্তরসূরি বিরাট কোহলি।
২০০৮ সালে কোহলির অভিষেকের সময় থেকে তিনি ধোনির নেতৃত্বে খেলছেন। তাই ধোনির সাথে বেশ ভালই সম্পর্ক কোহলির। ধোনির সম্পর্কে কোহলি বলেন, ‘সে এমন একজন ক্যাপ্টেন ছিল যে আমাকে হাঁটে ধরে সব শিখিয়েছিল, আমাকে বাদ পরা থেকে রক্ষা করে একজন ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার সুযোগ দিয়েছিল।’ ধোনির ক্যাপ্টেনসি পরিবর্তন বেশ কঠিন কিছু বলেই মনে করছেন কোহলি। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/এসএসএ
