আগামীকাল রাত ৮টা ১০ মিনিটে আর টিভিতে প্রচার হবে নাটক ‘বাইসাইকেল প্রেম’। নাটকটিতে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও পিয়া বিপাশা।
গল্পে দেখা যাবে, বাবার বদলির কারণে ঢাকায় চলে আসে পিকলু। মিশুক স্বভাবের ছেলে পিকলুর বন্ধু জুটে যায় সহজেই।
পরিচয় হয় এলাকার সমবয়সী শাহান ও তম্ময়ের সাথে। ওরা আবার একটি সাইকেলিং গ্রুপ করে। তবে ঝামেলা বাঁধে পাশের এলাকার মুন ও তার সাইকেলিং গ্রুপকে নিয়ে। মুনের স্বভাব হচ্ছে অন্যদের ক্ষেপানো। তবে পিকলু মুনের ভয়ে পিছপা হতে নারাজ। সে নানাভাবে মুনকে শায়েস্তা করার পরিকল্পনা করতে থাকে। শুরু হয় গ্যাং-এ সদস্য বাড়ানোর প্রক্রিয়া।
ইত্তেফাক/এমএআর
