নিয়মিত নাটক নিয়েই ব্যস্ত আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। চলতি সময়ে তিনি বিভিন্ন ধারাবাহিক নাটক ও এক ঘণ্টার নাটক নিয়ে ব্যস্ত আছেন।
দেশ টিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত নাটক ‘কমি-ইউনিটি’। শনি থেকে সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হচ্ছে এটি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আর বি প্রীতম।
একটি অ্যাপার্টমেন্টের প্রতিটি চরিত্রই যার যার বৈশিষ্ট্য অনুযায়ী চলতে থাকে। এই চলার পথেই কখনো হাসি, কখনো দুঃখের দেখা পাওয়া যায়। আবার কখনো দেখা পাওয়া যায় চরম রোমাঞ্চকর পরিস্থিতির। নাটকটির গল্প চলতে থাকে এভাবেই।
ইত্তেফাক/এমএআর
