শিল্পকলায় আজ ‘অচিন দ্বীপের উপাখ্যান’

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১০:৪৯
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে উইলিয়াম শেক্সপিয়রের ‘দি টেম্পেস্ট’ অবলম্বনে ‘বাঙালি মুভমেন্ট থিয়েটার’ এর শিল্পধারায় ‘অচিন দ্বীপের উপাখ্যান’ মঞ্চনাটক।
 
নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ড. মুকিদ চৌধুরী আর পরিবেশনায় ‘প্রতীক থিয়েটার’ এর নাট্যকর্মীরা। নাটকের  সংগীত রচনা করেছেন সুনীল বিশ্বাস।
 
অচিন দ্বীপের উপাখ্যান এর মাধ্যমে দেখানো হবে, নাটকই গণমানুষের মুক্তির হাতিয়ার। তাই দরিদ্র চা-জনগোষ্ঠী শিক্ষা-দীক্ষা ও সংস্কৃতিতে একদিন বাঙ্গালীর সামনে দাপটের সঙ্গে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে সেটাই হবে এ নাটকের প্রত্যাশা।
 
অভিনয় করেছেন উজ্জ্বল দাস, শিমুল দাস, সুমা রাণী ঘোষ, সুনীল বিশ্বাস, রূপম মাল, প্লাবন বিশ্বাস, দীপ্ত বাক্তী, শ্যামা ঘোষ, সুনীল বাউরী, বিদ্যা বাক্তী, প্রান্তিক বাক্তী, পিয়ন্ত প্রমুখ।
 
ইত্তেফাক/এমএআর