এফ আর টাওয়ারের লিফট স্বাভাবিক ছিল

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১০:৩৬

এফ আর টাওয়ারের লিফট স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান শিকদার। শুক্রবার সকালে লিফট সচল করার পর উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

 

শাহজাহান শিকদার বলেন, ‘সকালে আমাদের ফায়ার সার্ভিসের টিম এফআর টাওয়ার সার্চ করেছে। অনেকে বলছিলেন- লিফটের ভিতরে হয়তো কেউ আটকে আছে বা কেউ সেখানে আটকে মারা যেতে পারেন। আমাদের টিম লিফট সচল করে প্রতিটি তলায় তল্লাশি করেছে। লিফটের ভিতরে কেউ আটকে নেই।’

আরো পড়ুন : রাহুলের কটাক্ষ, পাল্টা জবাব দিলেন মোদি

তিনি আরো বলেন, ‘ভবনের লিফট ক্ষতিগ্রস্ত হয়নি। তবে  ভবনের ৭, ৮, ৯ তলা মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। আর ১০, ১১ ও ১২ তলা আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।’

 

ইত্তেফাক/ইউবি