ইসলামি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের সংবাদ সম্মেলন

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৩:০০
ইসলামি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিবর্তনের পর সংবাদ সম্মেলন করতে যাতে নতুন পরিচালনা পর্ষদ।
 
রবিবার সকাল একটার দিকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সার্বিক বিষয় তুল ধরবেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান আরাত্ত খান। এতে অন্যান্যরা উপস্থিত থাকেবেন।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বোর্ড অব ডাইরেক্টরসের সভায় ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আব্দুল মান্নান এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ারকে অপসারণের সিদ্ধান্ত নেয় ব্যাংক কর্তৃপক্ষ।  এতে নতুন আরাস্তু খানকে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়। ভাইস চেয়ারম্যান হিসেবে ইউসিফ আবদুল্লাহ্ আল-রাজী পুনঃনির্বাচিত ও অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে নির্বাচিত করা হয়। এছাড়া মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিনকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, ড. মো. জিল্লুর রহমানকে অডিট কমিটির চেয়ারম্যান ও মো. আবদুল মাবুদ পিপিএমকে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান করে কমিটিসমূহ পুনর্গঠন করা হয়। 
 
ইত্তেফাক/এএসএমইউ