ব্যস্ত অভিনেতা সম্রাট। ছোটপর্দার নির্মাণ কাজে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। বছরের শুরুতে ‘রেড অ্যালার্ট ফ্যামিলি’ শিরোনামের একটি ধারাবাহিকে কাজ শুরু করেছেন তিনি।
এখানে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় দেখা যাবে তানিয়া বৃষ্টি’কে এবং বোনের চরিত্রে অভিনয় করছেন পুষ্পিতা পপি।
রচনা করেছেন সম্রাট জাহাঙ্গীর এবং নির্দেশনা দিচ্ছেন আপন রানা।
সম্রাট বলেন, সবসময়ই গল্প এবং চরিত্রর প্রতি বেশ গুরুত্ব দেয়ার চেষ্টা করি। নতুন এই ধারাবাহিকটির গল্প এবং আমার চরিত্র নিয়ে আমি সন্তুষ্ট। বেশ গুছানো একটি ইউনিট। কাজ করে খুবই ভালোলেগেছে।
পরিচালক জানিয়েছেন, শিগগিরই স্যাটেলাইট চ্যানেলে ধারাবাহিক এ নাটকটির প্রচার শুরু হবে।
ইত্তেফাক/এমএআর
