রাজবাড়ীর পাংশায় ওহাব খা (৫২) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহত ওহাব পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের লাহিনী লঘুনাথপুর গ্রামের মনছুর খানের ছেলে।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তার বাড়ির পাশে এঘটনা ঘটে।
আরও পড়ুন: গোপালগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান
নিহতের স্বজনেরা জানায়, রাত ১০টার দিকে একই এলাকার দুলাল খান নামে এক আওয়ামীলীগ কর্মীকে মারধর করছিলো কিছু দুর্বৃত্ত। এসময় চিৎকার শুনে ওহাব এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা ওহাবকে উদ্ধার করে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার(পাংশা সার্কেল)মো. ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। তবে কে বা কারা তাকে গুলি করেছে সেটা এখনও জানা যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত দুলালকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ইত্তেফাক/এমআরএম
